ডিজিটাল সেন্টার
ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকারি ৩২০টির অধিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। বর্তমানে ডিজিটাল সেন্টারের সংখ্যা ৮,৭৮২ টি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রত্যন্ত এলাকার নাগরিকদের যে সেবা সংশ্লিষ্ট দপ্তর হতে গ্রহণ করতে হত, ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠিত হওয়ার ফলে সহজে কম সময়ে ও কম খরচে ডিজিটাল সেন্টার হতে গ্রহণ করতে পারছে। জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়ার এ উদ্যোগ আন্তর্জাতিক পরিমন্ডলেও স্বীকৃত। ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইতোমধ্যে নাগরিকদের ৭৯ কোটিরও অধিক সেবা প্রদান করা হয়েছে।
বিস্তারিতমুক্তপাঠ
‘মুক্তপাঠ’ বাংলা ভাষায় সর্ববৃহৎ ই-লার্নিং প্লাটফর্ম যেখানে অনলাইনে সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ রয়েছে। বর্তমানে ২৮৯ টি বিভিন্ন কোর্সে ৪৭ লক্ষেরও অধিক শিক্ষার্থী বিভিন্ন কোর্সে নিবন্ধিত হয়েছেন এবং ২৯ লক্ষ ৪৮ হাজারেরও অধিক শিক্ষার্থীকে সফলতার সাথে কোর্স সম্পন্ন করায় সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
বিস্তারিতএকপে
With the launch of ‘EkPay' digital platform, the Person-to-Business (P2B) system has been centralized by simplifying the payment of various service bills and fees 49,020,258,859 . Payment of all utility bills, education fees and other types of fees in the country has been simplified and integrated through 'Ekpay'. So far Ekpay has completed partnerships with 16 financial institutions and 38 service providers. Citizens have transacted more than 10 Million+ times and paid service bills of over TK 1.2 Billion+ through this system.
বিস্তারিতমাইগভ
myGov সরকারি সব সেবা এক প্ল্যাটফর্মে আনার অঙ্গীকার নিয়ে ‘আমার সরকার বা মাই গভ’ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এখান হতে প্রয়োজনীয় তথ্যের সেবার জন্য আবেদন, কাগজপত্র দাখিল, আবেদনের ফি পরিশোধ এবং আবেদন পরবর্তী আপডেট জানা যাবে । ইতোমধ্যে উক্ত প্ল্যাটফর্মটি র‍্যাপিড ডিজিটাইজেশনের আওতায় ২,৪৬১ টি সেবা ডিজিটাইজেশন করা হয়েছে। এটি কোভিড-১৯ এবং কোভিড পরবর্তী সময়ে যে কোনো অচলবস্থায় সরকারি সেবাসমূহকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।
বিস্তারিত